মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করেন আশুলিয়া থানা ছাত্রদল।শনিবার (৩১ মে) সন্ধ্যায় আশুলিয়ার মারকাজুত তাজবিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে আশুলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব সহ উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের পাচঁটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

