

লক্ষ্মীপুর প্রতিনিধি: সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্বদানের সক্ষমতা ও প্রমিত উচ্চারণ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “লক্ষ্মীপুর সংস্কৃতি একাডেমি” আয়োজিত দিনব্যাপী একটি লিডারশীপ ও উচ্চারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ জুন) ২০২৫ ইং তারিখে স্থানীয় একটি কনভেনশন অডিটরিয়ামে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫০ জন উদীয়মান ও অভিজ্ঞ সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রিয় উপস্থাপক, আবৃত্তিকার ও মিডিয়া ব্যক্তিত্ব এবং কিডস ক্রিয়েশনের প্রোগ্রাম হেড আহসান হাবিব খান। কর্মশালাটি প্রাণবন্ত ও প্রযোজ্যতার দিক দিয়ে অংশগ্রহণকারীদের মাঝে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সংস্কৃতিক একাডেমির সভাপতি অধ্যাপক আবদুর রহমান। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন নাট্যকার ও আবৃত্তিকার আব্দুল বাতেন, প্রমিত উচ্চারণ বিশেষজ্ঞ ও একাডেমির সেক্রেটারি জাহিদ হোসেন, সৌদি প্রবাসী ও উচ্চারণ প্রশিক্ষক মামুনুর রশিদ।এছাড়াও কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা পরিষদের সেক্রেটারি এ. আর. হাফিজ উল্যাহ, উপদেষ্টা নাসির উদ্দিন মাহমুদ, মহসিন কবির মুরাদ, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, পৃষ্ঠপোষক ও IBWM জেলা সভাপতি মোঃ শহিদুল্লাহ এবং সোসাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার প্রধান আবদুস শহিদসহ একাডেমির অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।
কর্মশালায় গান, অভিনয়, আবৃত্তি ও উপস্থাপনায় প্রমিত উচ্চারণের প্রয়োগ, ব্যবহারিক দক্ষতা ও উপযোগিতা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। তাত্ত্বিক ও ব্যবহারিক বিশ্লেষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা পরিমার্জনের সুযোগ পান।লক্ষ্মীপুর সংস্কৃতিক একাডেমির পরিচালক ও নাট্যকার মাছুম বিল্লাহ এর সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালাটি তরুণ সংস্কৃতিকর্মীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মত দেন উপস্থিত অতিথিবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭