স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৮জুন)বিকালে উপজেলার শাহপুর মেটাডোর কোম্পানির পাশের ছড়ায় অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সোহেল মিয়াকে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
সোহেল মিয়া শাহপুর গ্রামের আরজু মিয়ার ছেলে।মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, “অবৈধভাবে রাস্তার পাশের মাটি কেটে প্রবাহমান খাল ভরাট করার অভিযোগে সোহেল মিয়াকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে খালটি উদ্ধার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪