

বেড়া (পাবনা) প্রতিনিধি: ২৪ জুন মঙ্গলবার সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে।বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৪ জুন) সারাদেশে স্বাস্থ্য সহকারীরা নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতি পালন করছেন।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন বেড়া শাখার সভাপতি আব্দুল মান্নান সম্পাদক স্বাস্থ্য সহকারী মোঃ সজিবুর রহমান। তারা বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হওয়া সত্ত্বেও বিগত সরকার আমাদের শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযোগ ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করছি।
তারা আশা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করবেন।বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও টেকসই হবে।দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয় প্রঙ্গাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। প্রস্তাবিত দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল এই কর্মসূচী চলমান থাকবে বলে তারা জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭