ভোরের খবর ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে কমিশন সভার পর সাংবাদিকদের এই তথ্য জানান।জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছে।এছাড়া আরপিও অনুযায়ী কোনো দলকে প্রতীক দিলে সেই দলের জন্য সেটি সংরক্ষিত থাকে । এজন্য সার্বিক বিষয় বিবেচনা করে আমরা জামায়েত ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়ার বিষয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪