ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: বিশ্বখ্যাত বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ঘধঃঁৎব ওহফবী’-এর ২০২৫ সালের র্যাংকিংয়ে গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এই গৌরবজনক অর্জনে গবেষণা সংশ্লিষ্ট সকল শিক্ষক, গবেষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা অর্জন। এই অর্জন আমাদের গবেষণা কাঠামোর দৃঢ়তা ও সম্ভাবনার প্রমাণ।”
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আরও বলেন, “এই সপ্তাহেই এক কোটি ত্রিশ লাখ টাকার বেশি অতিরিক্ত গবেষণা প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রথমবারের মতো ছাত্রগবেষকদের জন্য প্রণোদনা চালু করা হয়েছে। আমাদের গবেষকেরা সীমিত বাজেটেও চমৎকার কাজ করে চলেছেন, যা এই আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমেই প্রমাণিত হয়েছে। গবেষণায় বরাদ্দ বাড়ানো গেলে আমরা আরও এগিয়ে যেতে পারব। বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।”
এই অভাবনীয় অর্জন গবেষণায় রাবির প্রতিশ্রুতি ও সক্ষমতার স্পষ্ট প্রতিফলন এবং আন্তর্জাতিক অঙ্গনে এর অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‘উল্লেখ্য, ঘধঃঁৎব ওহফবী’-এর সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্বিকভাবে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় এবং একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অর্জন করেছে। বিশ্বব্যাপী সার্বিক অবস্থানে রাবির স্থান ২৭৩৪তম এবং একাডেমিকভাবে ১৮৪৫তম।
বিভাগভিত্তিক র্যাংকিংয়েও রাবি অনন্য অবস্থান অর্জন করেছে। রসায়ন বিষয়ে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে প্রথম এবং বৈশ্বিকভাবে ১৮২১তম স্থানে রয়েছে। স্বাস্থ্যবিজ্ঞানে রাবি দেশের মধ্যে দ্বিতীয় এবং বিশ্ব র্যাংকিংয়ে ১৬০৩তম অবস্থানে রয়েছে। উক্ত র্যাংকিংটি ২০২৪ সালের ১ মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি সময়কালে প্রকাশিত গবেষণা প্রবন্ধসমূহের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪