ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

দেশি ফলের উৎসবে মাতলো কিশোরগঞ্জ — তিন দিনব্যাপী ফল মেলা শুরু


জুন ২৫, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:    দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। দেশীয় ফলের চাষ ও জনপ্রিয়তা বাড়ানো এবং স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমতসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাদিকুর রহমান।

মেলায় জেলার ১৩টি উপজেলার কৃষি অফিস ও হর্টিকালচার সেন্টার অংশ নিয়েছে। মোট ৮টি স্টলে প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি নানা জাতের সুস্বাদু ও পুষ্টিকর ফল। মেলায় রয়েছে— কাঁঠাল, জাম, আনারস, মাল্টা, লটকন, ড্রাগন ফল, আমলকি, বেল, পেয়ারা, কলা, ডেউয়া, জাম্বুরা, তালসহ অনেক পরিচিত ও অপ্রচলিত ফল।এই মেলায় আগত দর্শনার্থীরা শুধু ফলের স্বাদ গ্রহণ করছেন না, বরং ফল চাষ সংক্রান্ত তথ্য, বীজ ও চারা সম্পর্কেও জানতে পারছেন বিশেষজ্ঞদের কাছ থেকে। এতে মেলাটি হয়ে উঠেছে এক আনন্দঘন ও শিক্ষামূলক মিলনমেলায়।ফল উৎসব চলবে আগামী শুক্রবার (২৭ জুন) পর্যন্ত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।