কেএম সবুজ: পহেলা জুন ২০২৫ইং রাত বাজে প্রায় ২ টা। হংকংয়ের রাত ১ টার ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন লন্ডনে বসবাসরত বিএনপির বেশকিছু নেতাকর্মীরা। তারমধ্য রয়েছেন লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মাঈনুল ইসলাম ও। যারা প্রবাস থেকে দেশে আসছেন তাদের মধ্যে বিএনপির নেতাকর্মীদের জন্য ফুলেল শুভেচছা জানাতে দাঁড়িয়ে আছেন অসংখ্য নেতাকর্মীরা। তার বিপরীতে আবার চোখে পড়লো ভিন্ন চিত্রও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্হিগমন কাউন্টারে লক্ষ করে দেখা যায় প্রবাসে পাড়ি জমাতে ভীড় জমেছে আওয়ামী পন্থী অনেক নেতাকর্মীরা। তাদের মধ্যে থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপজেলা পর্যায়ের নেতা বলেন, আমরা যে কোন মুহূর্তে দেশে গ্রেফতার হতে পারি। তাই দীর্ঘদিন চেষ্টা করে অবশেষে দেশের বাইরে যেতে বের হয়েছি। কবে নাগাদ আসবো তাও শিওর নাই। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভালো হলেই ফিরবেন বলেও জানান তিনি।
এদিকে দীর্ঘদিন পরে দেশের মাটিতে পা রাখতে পেরে খুশি লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মাঈনুল ইসলাম। তিনি জানান, ২৪এর ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে আমরা আজকে দেশের মুক্ত আকাশে প্রাণ খুলে আসতে পারলাম। দেশে এমন ফ্যাসিবাদের যেন আর সৃষ্টি না হয় যার কারণে অনেক দেশপ্রেমিককে প্রবাসে থাকতে হয়।
উল্লেখ্য , সূত্রে জানা গেছে এমন প্রায় প্রতিদিনই দূর প্রবাস থেকে দেশের মাটিতে পা রাখছেন বিএনপি সহ বিরোধী মতের অনেক নেতাকর্মী। তবে নিজ মাতৃভূমি ছেড়ে তেমনিই প্রবাসেও চলে যেতে হচ্ছে ফ্যাসিবাদের সাথে রাজনীতি করা অনেক মানুষকেই।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪