ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে পাঞ্জেরি মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি


জুন ৩০, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরী মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার কামারখাড়া ইউনিয়নের মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এগারো প্রজাতির প্রায় ২৫০ টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এসময় পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি
নু-আলম বলেন প্রতিবছরের ন্যায় এবছরও একযুগে মিতারা ও বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছ বিতরণ করি। পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই।

এই সময় উপস্থিত ছিলেন মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার মন্ডল,বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েমা ইসরাত, সহকারী শিক্ষক ও পাঞ্জেরি মানব সেবা ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।