কিশোরগঞ্জ প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তাঁর স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামসহ ২০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।মঙ্গলবার (৩ জুন ২০২৫) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অনিয়ম ও বিদেশে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। যাতে সুষ্ঠু অনুসন্ধানে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সে জন্যই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। আদালত শুনানি শেষে সাতটি পৃথক আবেদনের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, তাঁর স্ত্রী হাসু ইসলাম, সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলাম;
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (৬৭);
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার;
নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ;
সাংবাদিক মুন্নী সাহা এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট মো. কবির হোসেন, আপেল রানী সাহা, তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা অপু;
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সৈয়দ ওয়াসেক মো. আলী, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা খায়ের, আব্দুল আজিজ ও মো. মাসুদুর রহমান শাহ।দুদক সূত্র জানায়, অভিযুক্তদের সম্পদের উৎস ও বিদেশে লেনদেনের তথ্য যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪