রাজশাহী জেলা প্রতিনিধি: ছাত্রলীগ কর্মীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে অভিযোগকারী ছাত্রলীগ কর্মী জসিম উদ্দিনের বিরুদ্ধে পাল্টা নগরীর মতিহার থানায় মিথ্যা তথ্য ছড়ানো ও মানহানির অভিযোগ করেছেন অভিযুক্ত রাবি ছাত্রদল নেতা আহসান হাবিব। তিনি বলেন, জসিম নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল এবং রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গালিবের দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত ছিল।
তৎকালীন সময়ে আইবিএ'র শিক্ষার্থীদের জন্য হল বরাদ্দ না থাকলে ছাত্রলীগের দাপটে অবৈধভাবে শাহ মখদুম হলে পলিটিক্যাল ব্লকে থাকতো। হলসহ পুরো ক্যাম্পাসে সে চাঁদাবাজি, হলে সিট বাণিজ্য, নিরীহ সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীদের নির্যাতন, হয়রানিসহ এমন কোন অপকর্ম নেই যে করেনি। কিন্তু ৫ আগস্টের পরে সে খোলস পাল্টিয়ে সাধারণ শিক্ষার্থী সেজে এখনো হলে অবস্থান করছে। আজকে আমার কিছু ছোট ভাইদের নিয়ে একটা প্রোগ্রামে যাওয়ার পথে রাস্তায় ওর সাথে সামনাসামনি দেখা হওয়ায় ও এখনো নিষিদ্ধ ছাত্রলীগের সাথে জড়িত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করি এবং এসময় ও আমার সাথে দুর্ব্যবহার করলে কিছুটা বাকবিতন্ডা হয়।
পরে তার ডিপার্টমেন্টের বড় ভাইদের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু গায়ে হাত দেয়া বা চাঁদাবাজির মত কোন ঘটনা ঘটেনি। সন্ধ্যা ৭টার ঘটনা ঐটা কিন্তু রাত ২:৩০ টার দিকে একটি বিশেষ মহলের প্ররোচনায় ছাত্রদলকে হেয় করার উদ্দেশ্যে সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে মাত্র ১৫০০ টাকা চাঁদাবাজির কাল্পনিক পোস্ট করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। রাবি ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থান চলাকালীন আন্দোলনকারীদের উপরে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা একমাত্র মামলার বাদী আমি, একারণে তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে ধারণা করছি।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪