কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবতার সেবা করে চলেছে 'অসহায় মানুষের জন্য ব্লাড ফাউন্ডেশন'। মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচানোই তাদের মূল লক্ষ্য। দিন-রাত যে কোনো সময় রক্তের প্রয়োজন হলেই এগিয়ে আসেন সংগঠনের সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে প্রায় সাড়ে ৯শ ব্যাগ রক্ত বিনামূল্যে রোগীদের মাঝে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি শীতবস্ত্র বিতরণ, মসজিদ-মাদ্রাসায় অনুদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তারা।
সংগঠনের প্রতিষ্ঠাতা এস'কে সাগর আহমেদ বলেন, "রক্তদানের পাশাপাশি আমরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ভূমিকা রাখছি।"সাধারণ মানুষ এবং ভুক্তভোগীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের সহযোগিতা কামনা করেছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪