কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা যুব ও ক্রীড়া বিভাগ।র্যালির নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া। তিনি বলেন, “মাদক যুবসমাজ ও জাতির জন্য অভিশাপ, সবাইকে সচেতন হতে হবে।”
জেলা সেক্রেটারি নাজমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।একই দিনে জেলার বাজিতপুর, মিঠামইনসহ বিভিন্ন উপজেলায়ও মাদকবিরোধী কর্মসূচি পালিত হয়।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪