কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শনিবার বিকাল ৩টায় শুরু হয়েছে “আবু ইউছুফ ডা. কুতুব উদ্দিন আহম্মেদ ২য় বিভাগ ফুটবল লীগ–২০২৫”। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই লীগের উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনে ফিরে আসে উৎসবের আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মোঃ রমজান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, জামায়াতের জেলা সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ আল-আমিন, পৌর বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, মুক্তিযোদ্ধা কমান্ডার কে. এম. মাহবুব উল আলম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, এবং হাজী মোহাম্মদ ইসরাইল মিঞা।
লিগের পৃষ্ঠপোষকতায় ছিলেন জাতীয় দলের প্রাক্তন শুটার মোঃ ফরিদুল ইউছুফ মহসিন। সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ এম. আব্দুল্লাহ।
বক্তারা বলেন, এমন ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে। লীগ পর্যায়ে জেলার বিভিন্ন ক্লাব অংশ নিচ্ছে এবং পরবর্তী সপ্তাহগুলোতে খেলা চলবে ধারাবাহিকভাবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪