কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা বাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ জুন) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জগামী একটি অনন্য পরিবহনের বাসের পেছনে থাকা একটি মোটরসাইকেলে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুলাল মিয়া (৪৫) ও শাহাবুদ্দিন (৬০) কে মৃত ঘোষণা করেন। আহত অপর আরোহী সাব্বির হোসেন (২১) হাসপাতালে চিকিৎসাধীন।নিহত দুলাল মিয়ার বাড়ি পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের গন্দি বাড়িতে। অপর নিহত শাহাবুদ্দিন তারাকান্দির জিয়াউদ্দিন মেম্বারের ছোট ভাই বলে জানা গেছে।হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪