

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পূর্বপাড় চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ (Lumpy Skin Disease - LSD) ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে প্রতিদিনই নতুন গরু আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসার অভাবে অনেক গরু মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।তেকানী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ি, মুনসুরনগর ও নিশ্চিন্তপুর—এই ছয়টি ইউনিয়নে গরুর মাঝে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। আক্রান্ত গরুর শরীরে ফোস্কা, জ্বর, ক্ষত ও দুর্বলতা দেখা যাচ্ছে। অনেক গরু খাওয়া বন্ধ করে দিয়েছে এবং ইতোমধ্যে বেশ কিছু গরু মারা গেছে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান বলেন,“লাম্পি স্কিন ডিজিজ এক ধরনের ভাইরাসজনিত রোগ। এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। তবে অস্থায়ী ব্যবস্থায় আক্রান্ত গরুকে পর্যাপ্ত পরিমাণে লেবু খাওয়ানো, প্রয়োজনে প্যারাসিটামল দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, চরাঞ্চলের দুর্গম এলাকায় চিকিৎসা পৌঁছানো কিছুটা কঠিন হলেও, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জরুরি সেবা দেওয়ার চেষ্টা চলছে।এদিকে স্থানীয় খামারি ও কৃষকরা অভিযোগ করেছেন, সময়মতো চিকিৎসা না পেয়ে তারা বিপাকে পড়েছেন। অনেকের একমাত্র আয়ের উৎস গরু মারা যাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭