মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুরের আম দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আঃ মজিদ মিনু দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাজিপুরের মেঘাই পুরাতন বাজার থেকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এতে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করে।সকাল ১০টায় প্রতিবাদ মিছিল মেঘাই পুরাতন বাজার থেকে শুরু হয়ে কাজিপুর থানার সামনে অবস্থান নেয় এবং "রশি লাগলে রশি নে, ধর্ষকের ফাঁসি দে", আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, সারা বাংলায় খবর দে,ধর্ষকের কবর দে,স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে বলতে থাকে। ধর্ষকের বিচারের দাবিতে পুরো এলাকা উত্তাল হয়ে উঠে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হয়ে উপস্থিত প্রতিবাদী ও বিক্ষুব্ধ জনগণের কাছে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আঃ মজিদ মিনুকে গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষণের বিচার নিশ্চিত করতে সকলকেই আশ্বস্ত করেন।বিক্ষুব্ধ জনগন তার কথায় আশ্বস্ত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করেন এবং দ্রুত গ্রেফতার ও বিচারের আশাব্যক্ত করেন অনথ্যায় গ্রেফতার ও বিচার বিলম্বিত হলে পরবর্তীতে আরোও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪