মো. পলাশ শেখ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে নিয়ম ভাঙার গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে পরিদর্শন ও অভিভাবকদের কাছ থেকে জানা গেছে, নির্ধারিত সরকারি সময়—বিকেল ৪টা ১৫ মিনিটের আগেই ছুটি দিয়ে চলে যাচ্ছেন শিক্ষকরা। কিছু শিক্ষক আবার পুরো সময় উপস্থিত না থেকেও স্বাক্ষর নিচ্ছেন এবং আগে স্কুল ত্যাগ করছেন।
তারিখ: ২৪ জুন ২০২৫ এই দিনে খাসরাজবাড়ি ইউনিয়নের অন্তত ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়ের আগেই ছুটি দেওয়া হয় বা শিক্ষক আগে চলে যান। স্কুলগুলোর তালিকা নিচে:
সময়ের আগেই ছুটি দেওয়া বা শিক্ষক চলে যাওয়ার অভিযোগ পাওয়া স্কুল:
১. ৮৩ নং পূর্ব কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় – দুপুর ৩টা নাগাদ স্কুল ছুটি দেওয়া হয়। ৩. ৬৩ নং রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় – প্রায় ৩টার আগেই ছুটি দিয়ে দেওয়া হয়। ৪. ৬০ নং খাসরাজবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় – ৩টার সময় ছুটি দেওয়া হয়। ৫. ৫৮ নং জিওল সরকারি প্রাথমিক বিদ্যালয় – বিকেল ৩টার সময় বন্ধ করে দেওয়া হয়। ৬ ৮২ নং যুক্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ টার সময় ছুটি দেওয়া হয়।স্থানীয় একজন অভিভাবক বলেন, “শিক্ষকরা যদি সময়মতো না থাকেন, তাহলে বাচ্চারা কীভাবে নিয়ম শিখবে? এই অনিয়ম বন্ধ হওয়া দরকার।”কাজিপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “সরকারি সময়ের আগে ছুটি দেওয়ার কোনো নিয়ম নেই। কেউ যদি এই নিয়ম লঙ্ঘন করে থাকেন, তাহলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪