কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর বিন্নাটী ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।গত ২ জুন (সোমবার) সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জানান, “এ বছর আমাদের ইউনিয়নের জন্য ৩৭৪৩টি ভিজিএফ ফ্যামিলি কার্ড বরাদ্দ পেয়েছি। প্রতিটি ইউপি সদস্যের মধ্যে সমানভাবে কার্ডগুলো ভাগ করে দিয়েছি, যাতে তারা নিজ নিজ ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের মাঝে তা সুষ্ঠুভাবে বিতরণ করতে পারেন। বরাদ্দ সীমিত হওয়ায় সবাইকে দিতে পারিনি, তবে যা পেয়েছি তা ন্যায্যভাবে বিতরণের সর্বোচ্চ চেষ্টা করেছি।”
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা পর্যবেক্ষণ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, ইউনিয়ন সচিব মোছাঃ নাজমা আক্তার, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রুনা আক্তার (ওয়ার্ড ৪,৫,৬), মোছাঃ জোহরা আক্তার (ওয়ার্ড ৭,৮,৯), ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম (ওয়ার্ড ৮), মোঃ খোকন (ওয়ার্ড ৭), মোঃ কামরুল (ওয়ার্ড ৪), মোঃ আফজাল (ওয়ার্ড ৫), মোঃ কামাল হোসেন (ওয়ার্ড ৯), মোঃ বকুল মিয়া (ওয়ার্ড ১) সহ অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিশেষে চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, “এই বছর যতগুলো ভিজিএফ কার্ড পেয়েছি তা সবার মাঝে সঠিকভাবে বণ্টন করেছি। ভবিষ্যতে আরও বেশি বরাদ্দ পেলে আরও গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো—এই আশা করছি। ইনশাআল্লাহ।”
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪