ভোরের খবর ডেস্ক: অভিনেত্রী দিব্যা দত্ত বলিউডের অনেক জনপ্রিয় তারকার মতো বিয়ে না করার সিদ্ধান্তে অটল। সালমান খান ও সুস্মিতা সেনের মতো তিনিও অবিবাহিত থেকেই জীবন উপভোগ করছেন। তবে একজন অর্থবহ সঙ্গীর খোঁজে রয়েছেন দিব্যা।সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে আমার আপত্তি নেই। তবে জীবন একা থাকলেও সুন্দরভাবে চলে।
অকার্যকর একটি সম্পর্কে থাকার চেয়ে নিজের সঙ্গে সময় কাটানো অনেক বেশি মূল্যবান। সম্পর্কের জন্য নিজেকে ছোট না করে নিজেকে ভালোবাসা আরও জরুরি।’দিব্যা জানান, অনেক পুরুষের মনোযোগ পেয়েছেন এবং সেটি তিনি উপভোগও করেছেন। তবে সম্পর্কের মূল সৌন্দর্য হলো গভীর যোগাযোগ—যেখানে অনুভব করা যায়, কেউ সত্যিই আপনার পাশে আছে। তিনি বলেন, ‘এমন অনেক বন্ধু আছে যাদের উপস্থিতিতে আমি পরিপূর্ণ অনুভব করি। আর নিজের জন্য আমি নিজেই যথেষ্ট।’
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪