

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: আওয়ামী পন্থী পুলিশের ওপর ভরসা করে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বুধবার (৪ মে) দুপুরে আশুলিয়ার এলাহি কমিউনিটি সেন্টারে ধামসোনা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে আয়োজিত স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে জনগণের উদ্দেশ্যে বলে দিয়েছেন বিএনপি চাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হোক। তাই আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করবে। আর এর মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব গ্রহণ করলে দেশের গণতন্ত্রে স্থিরতা ফিরে আসবে।
এসময় ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান দেওয়ানের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুবদল নেতা শরীফুল আলম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক বদরুল আলম সুমন,বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সী।
মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মন্ডল,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হানিফ রানা,ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন,আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাহফুজা পলি,ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়া, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন,ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাকির পাঠান সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭