ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫

সাম্য হ’ত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ


মে ১৯, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, মূল ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ওয়ালী নেওয়াজ খান কলেজ শাখা ছাত্রদল। একইসঙ্গে তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের আহ্বান জানান।রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তাফসিরুল ইসলাম প্রিময় এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান নিশান।

সমাবেশে বক্তারা বলেন, “শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড একটি পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। অথচ ঘটনার পর কেটে গেলেও মূল ঘাতক ও পরিকল্পনাকারীরা এখনও ধরা পড়েনি। এতে স্পষ্ট, তদন্তে গাফিলতি ও প্রভাব খাটানো হচ্ছে।”তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডের বিচার না হলে ছাত্রদল সারাদেশে কঠোর আন্দোলনে নামবে।”

সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক হাসিবুর রহমান মিশাত, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওলিউল্লাহ্ অলি, সদস্য সচিব রাসেল আহমেদ জীবন, এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মী ফেরদৌস, রোমান, নকিব, শুভ, রাদিউল ইসলাম সৌরভ প্রমুখ।উল্লেখ্য, গত ১৩ মে (মঙ্গলবার) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দিরের উত্তর পাশে পুরোনো ফোয়ারার কাছে দুর্বৃত্তদের হামলায় নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় নেতা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।