

লক্ষ্মীপুর প্রতিনিধি: জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে উদ্বোধন হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫।সোমবার (১৯ মে) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খ্রীসার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আক্তার হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এসময় মেলায় ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে।আয়োজকরা জানান, মেলা ৩দিন ব্যাপী চলবে, এছাড়াও কুইজ প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭