মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: যে ছাত্রদের দিয়ে লেখাপড়া ও পরীক্ষার খাতায় আপনার মার্কস দেয়া এবং জ্ঞান মূলক পরামর্শ দেয়ার কথা সেই ছাত্রদের দিয়ে আপনি দেশ পরিচালনা করতে পারেন না উপদেষ্টা ড.ইউনুস'কে কড়া হুশিয়ার দিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
শুক্রবার বিকেলে আশুলিয়ার ঘোষবাগ হাজ্বীপাড়া এলাকার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসময় ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।
এসময় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ- দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফের উপস্থিতিতে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজ উদ্দিন তানভির এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজন সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ।
সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব,সাবেক ছাত্রদল নেতা জাহিদ হাসান বিকাশ, ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হুসাইন মুন্সিসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪