মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আজ থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না।শনিবার (৩১ মে) সকালে আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুৎ এর পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এরআগে উপদেষ্টা আশুলিয়ার ঢাকা পল্লীবিদ্যুৎ-১ অফিস পরিদর্শন করেন।মুহাম্মদ ফাওজুল কবির খান এসময় বলেন, চারটা নতুন এলএমজি কারগো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে। তাই আজ থেকে গ্যাস সংকট থাকবে না।
তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোন কারণ নেই এবং কোন অচল অবস্থাও নেই। আন্দোলকারীদের যেসব দাবি দাওয়া আছে, যেগুলো যৌক্তিক সেগুলো সমাধান করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।এসময় জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, ডাঃ মোঃ খায়রুজ্জামান মজুমদার, বিআরইবি'র চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউল হকসহ উক্ত মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪