মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেছেন, ড. মোহাম্মদ ইউনুস একজন অত্যান্ত ভাল মানুষ, অত্যান্ত মেধাবী, অত্যান্ত দক্ষ ও বিচক্ষণ, সব যোগ্যতা ড. ইউনুসের আছে। আমরা চাই ড. ইউনুস যেন প্রেসিডেন্ট হিসেবে থাকেন। তাহলে দেশটাকে রক্ষা করা যাবে। নতুবা অনেক রকমের সমস্যা হবে।শুক্রবার (৩০ মে) বাদ জুমা আশুলিয়ার কবিরপুরে একটি মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি এসময় বলেন, অনেক রাজনৈতিক ব্যাপার আছে। আপনারা পত্র-পত্রিকা, মিডিয়ায় দেখতে পান। তারা কিভাবে কথা বলে, তাদের রেম্পের কথা বলে, তাদের এটিচিউটটা কি, তারা এসেছিল এ দেশটাকে অঙ্গরাজ্য বানাতে।এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে স্মৃতিচারণ করেন। পরে দোয়া ও মিলাদ শেষে মুসল্লিদের তবারক বিতরণ করা হয়।দোয়া ও মিলাদ মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাসান শিকদার, শিমুলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, আসাদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪