টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়। সোমবার (১৮মে) সকাল ১০ টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ২০০ জন জেলের মাঝে প্রতিজন কে ৮০ কেজি করে করে এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো: জয়নাল খালাসি, ইউপি সদস্য বাবু হাওলাদার, নাজমুল ইসলাম, সেলিম খালাসী প্রমুখ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪