ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫

টঙ্গিবাড়ীতে তারেক রহমানের ৩১ দফা নোট বুক প্রদান


মে ১৯, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার নোট বুক প্রদান করা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলী অজগর রিপন মল্লিকের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদেরকে ৩১ দফার নোট বুক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুজ্জামান সাইফুল,সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মোঃ শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন লাকরিয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ শামীম মোল্লা,উপজেলা যুব দলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ,যুগ্ন আহব্বায়ক শাহজাহান বেপারী,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু,উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার,সধারণ সম্পাদক মোঃ পারভেজ ঢালী,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রনী বেপারী,বিক্রমপুর সরকারী ডিগ্রী কলেজ ছাত্র দলের আহ্বায়ক তানভীর মল্লিক,সদস্য সচিব মোঃ শপিকুল ইসলাম প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।