গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ -ঘোড়াঘাট সড়কের কাটা নামক স্থানে আজ শুক্রবার বিকালে মোটরসাইকেল দুঘর্টনায় হাসান বাবু ওরফে সাগর নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় নিহত হাসান বাবুর মোটরসাইকেলে থাকা মা ও বোন গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহত হাসান বাবু উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পূর্বপাড়ার আয়ুব আলী সরকারের ছেলে।
অপরদিকে আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় মোটরসাইকেল দুঘর্টনায় একজন গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪