কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে অপরিপক্ব ফল পাকাতে ব্যবহৃত হচ্ছে বিষাক্ত রাসায়নিক, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্রশাসনের নজরদারির অভাবে এই অনিয়ম চলছে অবাধে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ভোক্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আম লিচু কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমি ফলে পাকানোর জন্য ক্যালসিয়াম কারবাইড ও ইথিফন নামক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। এসব রাসায়নিক মানবদেহে প্রবেশ করলে হজমজনিত জটিলতা, লিভার ও কিডনির সমস্যা এমনকি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী জানান, দ্রুত বিক্রি ও লাভের আশায় অনেকেই অপরিপক্ব ফল বাজারে এনে কৃত্রিমভাবে পাকিয়ে বিক্রি করছেন। প্রশাসনের তদারকি না থাকায় এসব কাজ দিনের পর দিন অব্যাহত রয়েছে।
এ বিষয়ে একজন চিকিৎসক বলেন, “এ ধরনের রাসায়নিক যুক্ত ফল খেলে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন। এই বিষক্রিয়া ধীরে ধীরে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গকে দুর্বল করে দেয়।”জেলা প্রশাসনের বরাত দিয়ে একজন কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে শিগগিরই বাজার মনিটরিং বাড়ানো হবে। তবে কবে নাগাদ অভিযান চালানো হবে, সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি।জনসাধারণের দাবি, অবিলম্বে এই বিষাক্ত ফল বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে দোষীদের আইনের আওতায় আনা হোক।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪