ফখরুল ইসলাম বিপ্লব (সিলেট) প্রতিনিধি: গত ২৭ মে ২০২৫ তারিখে রাত ১০টার দিকে কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামে আশিক মিয়ার স'মিলের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হোন শিহাব উদ্দিন। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে সিলেম এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত শিহাব উদ্দিন অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন বলে জানান। ময়নাতদন্ত শেষে পরের দিন রাত ৯টার সময় স্থানীয় খালোপার মাদ্রাসা মাঠে জানাযা শেষে শিহাব উদ্দিনের লাশ দাফন করা হয়। তাঁহার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর, শিহাব উদ্দিনের হত্যার পিছনে ব্যবসায়ীক ও রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। নিহত শিহাব উদ্দিন ছিলেন বালু, পাথর, ইটের ব্যবসায়ী ও জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। সে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন। নিজ গ্রামে সুরমা নদী থেকে বালু উত্তোলন করতে চেয়েছিল একই গ্রামের কিছু লোক, সেখানে বাঁধা দিয়েছিলেন নিহত শিহাব উদ্দিন। এইসব কারনে প্রতিপক্ষের হাতে খুন হতে পারেন বলে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানিয়েছেন। তিনি আশ্বাস দেন দ্রুতই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
নিহত শিহাব উদ্দিনের দুই ছেলে এক মেয়ে, বড় সন্তানের বয়স আট বছর। তিনটি বাচ্চাই অবুঝ শিশু। নিহত শিহাব উদ্দিনের স্ত্রী সন্তানদেরকে নিয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা করেন একই গ্রামের শাব্বীর, লুতফুর, জামাল, শহিদ সহ কয়েকজনকে আসামী করে। খুনীদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবীতে জামায়াতের ইসলামী বাংলাদেশ রাজাগঞ্জ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আজ অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের জনগণের একটাই দাবী নিহত শিহাব উদ্দিনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করে শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও প্রতিবাদ চলবে। নিহত শিহাব উদ্দিন ছিলেন এলাকার একজন জনপ্রিয় মানুষ, তাঁর হত্যার খবর শুনে সবাই বিচার দাবী জানাচ্ছেন, দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪