ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫

আশুলিয়া চিত্রশাইল কাঁঠালতলা বাজার পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত


মে ২০, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় চিত্রশাইল কাঁঠালতলা বাজার (২০২৫-২৭) পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে আশুলিয়ার জামগড়া ফুড ফেয়ার থাই চাইনিজ রেষ্টুরেন্টে ১৯সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা কাঠালতলা বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

এসময় চিত্রশাইল কাঁঠালতলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইমান উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাজী ইউনুস আলী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মারুফ আলী সুমন ও সংগঠনটির সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান শুয়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখা সভাপতি মো.জহিরুল ইসলাম খান লিটন, চিত্রশাইল কাঁঠালতলা বাজার পরিচালনা কমিটির সহসভাপতি হাজী খন্দকার কলিম উদ্দিন।

এসময় আর-ও উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আবু সাঈদ,যুগ্ম সাধারণ সম্পাদক মো.সামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মো.মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর গাজী, কোষাধ্যক্ষ মো.নাঈম হোসেন, সহকারী কোষাধ্যক্ষ মো.মেহেদী হাসান,প্রচার সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক সুমন চন্দ্র দাস,পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রনি,কার্য্য নির্বাহী সদস্য মো.আইয়ুব আলী খান, হযরত আলী প্রধান,শাহিন খান, রমজান আলী, মো.সামসুল হক মোল্লা সহ অন্যান্য সদস্যরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।