টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্য আড়তে অভিযান চালিয়ে পরত্যক্ত অবস্থায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জাটকা ইলিশ হাসাইল মাদ্রাসায় বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার সকাল ৭ টায় হাসাইল মাছ ঘাটে এই অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা পুলিশ।
মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, ইলিশ রক্ষার্থে আমরা দিঘিরপাড় ও হাসাইল মৎস্য আড়ৎ ছাড়াও বিভিন্ন বাজারে খোজ খবর নিচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪