ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি: নানান আয়োজনে ঢাকঢোল পিটিয়ে লক্ষ্মীপুরে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় র্যালিতে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন, জেলার সিভিল সার্জন আবু হাসান শাহীন, পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা।
আনন্দ শোভাযাত্রা র্যালিটি লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে ফিতা কেটে ৩ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সম্মানীত অতিথিগণ বসে উপভোগ করেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪