

মুন্সীগঞ্জ প্রতিনিধি: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব ফটকে এমানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশনেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ শিক্ষার্থীরা।
মানববন্ধনকারীরা বলেন, প্রকাশ্যে এহত্যাকান্ডের ঘটনা ঘটেছে। যে বা যারাই ঘটেছে তাদের মূল পরিচয় হচ্ছে তারা সন্ত্রাসী বা খুনি। খুনের সাথে বৈষম্য বিরোধীরা আপস করে না। দ্রুত এ হত্যাকান্ডের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।তারা আরো বলেন, শিক্ষার্থী হত্যা হয়েছে, এঘটনায় সুষ্ঠু তদন্ত করতে হবে, একে অন্যকে রাজনৈতিক দোষারোপ করে একটি অন্যায়কে রাজনৈতিকরন করা হচ্ছে, ছাত্র হিসাবে মানুষ হিসাবে সবাইকে এক হয়ে এহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এবিষয় যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অন্তবর্তী সকারের দৃষ্টি আকর্ষণ করে তারা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক জাকারিয়া সাদ, যুগ্ম আহবায়ক শাহরিয়ার আমিন ও নোমান আল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব ফারদিন হাসান আবির, মূখ্য সংগঠক মাহমুদুল হাসান নিরব, সিনিয়র যুগ্ম মূখ্য সংগঠক আজিজুল হক, সেচ্ছাসেবী সংগঠক রিফাত হোসাইন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭