ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খু`ন।

dailyvorerkhabor
এপ্রিল ৫, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:   ৪ঠা এপ্রিল ২০২৫ রোজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক একটায়; টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান দক্ষিণ পাড়ার স্থানীয় বাসিন্দা মোঃ জুয়েল শিকদার (৩৮)পিতা- মজনু শিকদার, মাতা- লাইলী আক্তার, সাং- কালিয়ান পাড়া ( দক্ষিনপাড়া), ইউপি- গজারিয়া, থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইল। কে দেশীয় লাঠি সোঠা ও বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজ স্ত্রী তানিয়া।

জানা যায় গতরাত একটার দিকে তানিয়া তার স্বামী জুয়েলকে খুন করার পর লাশ গুম করার জন্য ঘরের ভিতর থেকে টেনে হিঁচরে উঠানে বের করার সময় বাড়ীর অন্য সদস্যরা দেখে ফেলে। পরে স্থানীয় জনতা তানিয়াকে আটকে রেখে সখীপুর থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে এবং তানিয়াকে গ্রেফতার করে। নিহতের লাশ পোস্ট মর্টেম রিপোর্টের জন্য টাংগাইল জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ডটি ঘটেছে।
এই দম্পতি প্রেম করে বিয়ে করেছিলো।তাদের তিনটি সন্তান রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।