মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: সাপ্লাই চেইন প্রফেশনালদের দক্ষতা উন্নয়ন ও নতুনদের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে 'সুইলস বাংলাদেশ' ইফতার ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ মার্চ) সন্ধ্যায় সাভার গলফ ক্লাবে 'সুইলস বাংলাদেশ' নামে এই সংগঠন ইফতার-দোয়া মাহফিলের আয়োজন করেন।
সুইলস বাংলাদেশ কেবল একটি সংগঠন নয় এটি একটি প্ল্যাটফর্ম যা স্টোর, ওয়্যারহাউস, ইনভেন্টরি, লজিস্টিকস ও সাপ্লাই চেইনের পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
এতে বক্তব্য প্রদান করেন, সংগঠনটির উপদেষ্টা, আমন্ত্রিত অতিথিসহ দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের পেশাজীবি। এছাড়া সংগঠনটির সদস্য ও প্রতিনিধিরাও এতে অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সুইলস পেশাদারদের জন্য নেটওয়ার্ক তৈরি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুইলসে যারা আছে তারা দক্ষ কর্মী তৈরি করে আগামীতে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট কে বিশ্ববাজারে চাকরি করার সুবিধা করার কাজ করছে, যা সাপ্লাই চেইন সংশ্লিষ্ট পেশাজীবীদের একত্রিত করে পেশাগত উন্নয়ন করবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এতে বক্তারা আরও বলেন দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে সংগঠনটির তাৎপর্য তুলে ধরেন। একই সাথে একতা ও পারস্পরিক কানেকটিভিটর প্রতিও তাঁরা গুরুত্ব দেন। দক্ষতা উন্নয়ন, চাকুরীর বাজার বিশ্লেষণসহ ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন বক্তারা সংগঠনটির সদস্যদের উদ্দেশ্যে।
এসময় উপস্থিত ছিলেন সুইলস বাংলাদেশের অ্যসরোটেক্স গ্রুপ (জিএম) মো: আসাদুল হক শাওন,পলমল গ্রুপের (হেড অফ দা এমসিডি) মো.জসিম উদ্দিন,কেএস আরএম গ্রুপের (এজিএম) মো.গোলাম ছারওয়ার, ফোরএইচ গ্রুপের (হেডঅফ স্টোর)মো.নাফিদুল ইসলাম, বিএসআরএম গ্রুপের (ওয়ার হাউজ ম্যানেজার) মো.শফিকুল ইসলাম,সাপ্লাই চেইন কনসালটেন্ট বেলায়েত হোসেন, এজি ড্রেস লিমিটেডের (সিনিয়র ম্যানেজার) মো.জিয়াউল ইসলাম,মোরাল ফ্যাশনের (ম্যানেজার) মো.আব্দুর রহিম,হামিম গ্রুপের (ওয়ার হাউস ম্যানেজার) সরদার জাহাঙ্গীর আলম, স্টোর এবং ওয়ারহাউজ ম্যানেজার ইমরান শেখ,কে এস আর এম (ম্যানেজার) এস এম মোয়াবিয়া আমির, পি এইচ পি ফ্যামিলির (ম্যানেজার) এ.জেট. ম মোসলে উদ্দিন সহ অন্যান্য সদস্যরা প্রোগ্রামের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪