

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতার গাড়িচালক এক নারী কনস্টেবল মারধর করেছেন।রোববার (৯মার্চ) দুপুরে পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। থাকেন সাভার থানা কোয়ার্টারে।অভিযুক্ত ওই গাড়িচালকের নাম সোহেল বাবু। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ড্রাইভার।
ভুক্তভোগী ইতি জানান,আজ বিকেল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানার উদ্দেশে আমি সাদা পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। আমার রিকশা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির চালক বকাঝকা করতে থাকেন। আমি তাঁর আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দিই। পরিচয় দেওয়ার পরপরই ওই গাড়িচালক রড হাতে নেমে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। রডের আঘাতে আমার দুই পা জখম হয়। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তিনি গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার থানায় লিখিত অভিযোগ করি।অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ওই গাড়িচালকের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
তবে এব্যাপারে পৌর বিএনপির নেতা আহসান উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। জানার পর ড্রাইভারকে ডেকে এনে শাসিয়েছি। থানা থেকে আমাকে কল দিয়েছিল, গিয়ে দেখি কী বলে।এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ‘ঘটনাটি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭