

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) বেলা ১১ টায় শহরের পৌরসভার গোডাউন সড়কে উদ্বোধনের মধ্য দিয়ে সদর উপজেলার ৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারি কমিশন (ভূমি) অভি দাস।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার, দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজার, দালাল বাজার ও চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ কার্যক্রম শুরু হয়। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যে কোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন।
আয়োজকরা জানান, লক্ষ্মীপুরের পাঁচটি স্থানে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। পণ্যের মধ্যে রয়েছে ১কেজি, ছোলা, ১কেজি চিনি, ২কেজি মসুর ডাল ও সয়াবিন তেল ২লিটার। প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন। প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। এই ট্রকসেল কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল ক্রেতা সাধারণের ক্রয়সীমায় মধ্যে রাখাতে ৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে। এছাড়া নিয়মিত আমাদের বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত চলমান থাকবে বলেও জানান আয়োজকরা। এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের কাছে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই, এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭