ভোরের খবর ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (০৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলের সুস্থতা কামনা করেন তিনি।পোস্টে জামায়াতের আমির লেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন।এর আগে, গতকাল রোববার শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে।শায়রুল কবির জানান, অমর একুশে বইমেলার শেষের দিকে একটি বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপির মহাসচিব। মেলায় অনেক ধুলা-ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে ভর্তি হন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪