নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি নির্বাচিত হওয়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিডেটের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলীকে শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা (এসজেএ)।সোমবার (৩ মার্চ) মতিঝিলের পপুলার লাইফ ইন্স্যুরেন্স ভবনে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ মামুন এ শুভেচ্ছা তুলে দেন। এ সময় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিডেটের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সহ-সাংগঠনিক সম্পাদক আদনান হাদী ও সদস্য শিমুল পারভেজ উপস্থিত ছিলেন।এসময় বীমা খাতের উন্নয়নে আগামীতে আরো কাজ করবেন বলে জানান বিআইএফ এর সভাপতি বি এম ইউসুফ আলী।২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে বিআইএফ। গত সোমবার সংগঠনটির ২০২৫-২৬ মেয়াদের জন্য ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪