

বগুড়া প্রতিনিধি: শুক্রবার জুম্মার নামাজ শেষে বগুড়ায় বৈষম্য বিরোধী কাওমী আন্দোলন বগুড়া এর পক্ষ থেকে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সভায় আগত ধর্মপ্রাণ মুসলিমদের। উক্ত মিছিল বগুড়া সাতমাথা প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাতমাথায় জিলা স্কুলের সামনে থাকা মঞ্চে দাঁড়িয়ে বিক্ষোভ সভা ও নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭