ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় প্রাক্তন স্বামীর হাতে মা ও মেয়ে খু’ন।


মার্চ ১, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী রোমান (বগুড়া) প্রতিনিধি:   বগুড়ায় প্রাক্তন স্বামীর হাতে খু-ন হয় মা ও মেয়ে।বগুড়া সদরের সাবগ্রামে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে সাবগ্রাম মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মেয়ে ছকিনা বেগম (৩৫) ও পরে মা আনোয়ারা বেগম (৫৮) মৃত্যু হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার বিয়ের ৭ বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে। এই সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে। মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ছকিনা ও বেলা সাড়ে দশটার দিকে আনোয়ারার মৃত্যু হয়। ছকিনার ভাতিজা রবিউল জানান, রুবেল দীর্ঘদিন যাবৎ নেশায় আসক্ত ছিল। প্রতিনিয়ত তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো একপর্যায়ে স্ত্রী ছকিনার সাথে রুবেলের বিচ্ছেদ ঘটে। রুবেল বিষয়টি মেনে নিতে পাচ্ছিল না মাঝেমধ্যেই তারা মায়ের বাড়িতে এসে ঝগড়া করতো। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ঘটনার পর পরই পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘাতক পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।