দুর্নীতি মুক্ত বাংলাদেশ
লেখক: মোঃ বেলাল হোসেন সাঁইখ
মানুষ কেনা বেচা হাটে
শ্রম দিবার জায়গা নাই,
পণ্য বাজার উঠছে নামছে
মাথা ব্যথা কারোর নাই।
শেয়ার বাজার উঠানামা
গন বাজার টাল বাহানা,
দিন মজুরের শ্রম মিলে না
কেউ দেখছে না চোখ তুলে।
বেলাল হোসেন ভেবে বলে
সব বিভাগের কলকারখানা,
শ্রমকে যদি ভাগ করিয়া
দেশ-বিদেশে দেই বিলিয়া।
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি
দক্ষ জনশক্তি হাতিয়ার,
বিশ্ব বাসি দেখবেন বসে
সোনার বাংলার অলংকার।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪