ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মার্চ ২, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভোটার দিবস পালিত হয়েছে। এসময় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২ মার্চ  বেলা ১১ টায় উপজেলা পরিষদ  ভবন থেকে শুরু হয়ে উপজেলা গেটে গিয়ে র‌্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর  সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিগত দিনে যেরকম ভোট হয়েছে এরকম ভোট,  আমরা আর দেখতে চাই না আমরা অবাধ ও সুষ্ঠ নির্বাচন চাই। প্রতিটি মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা সফিকুর রহমান, সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনউদ্দীন, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্বপন মাতব্বর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মুজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।