

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: ধর্ষনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।রবিবার (৯মার্চ) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শহীদ মিনারের পাদদেশে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এসময় চারকলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়।জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষাক শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকে।মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যার ফলশ্রুতিতে মাগুরায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে রয়েছে। একের পর এক দেশে নারী ধর্ষণের মতো ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। যার দ্বায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোন ভাবেই এড়াতে পারেন না। তাই অবিলম্বে তার পদত্যাগ ও ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭