আপন সরদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে হাসাইল বানারী ইউনিয়নের ৯৪ জন হত-দরিদ্রের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, সেলিম খালাসী,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা বেগম প্রমুখ।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪