মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ঝুঁটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে জুম্মার নামাজের আগমুহূর্তে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার মো. শরিফের ঝুঁট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, জুম্মার নামাজের আগমুহূর্তে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ইউনিটকে তলব করা হয়। পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।এ্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪