ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে চুরি করতে এসে জনতার হাতে চোর আটক


ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:   হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গুলছরি গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে চুরি করতে বাড়িতে ঢুকে জনতার হাতে চোর আটক।গতকাল সোমবার (১৭ফেব্রুয়ারি) রাতে চুনারঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের গুলছরি গ্রামের প্রবাসি মারুফ এর বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে আটক হয় চোর।আটককৃত চোর মো:দুপরাজ মিয়া (৩৫) কোনাগাও গ্রামের আব্দুল ছমা মিয়ার দ্বিতীয় পুত্র।স্থানীয়রা জানায়, সোমবার রাতে গুলছরি গ্রামের প্রবাসি মারুফ এর বাড়িতে গেট ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন চোর। প্রবাসি মারুফের ঘরের লোকজন চোর ঢুকছে বুঝতে পেরে তারা চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে চোর রাম দা দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। তখন সময় স্থানীয় লোকজন ধাওয়া করে দুপরাজ মিয়া চোরকে আটক করে। পরে দড়ি দিয়ে গাছে বেঁধে রেখে।স্থানীয় লোকজন ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে চোরকে নিয়ে থানায় যায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।