

মো: শাকিল শেখ (সাভার) প্রতিনিধি: সাভারে একটি তৈরি পোশাক কারখানার ফেব্রিক্স এর গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিভাতে কাজ শুরু করেছেন সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাকিজা ডাইং এন্ড নিটিং কারখানার ওই ফেব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুন লাগে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কারখানার ফেব্রিক্স এর গোডাউনে সকালে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন জ্বলছে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭